ব্রেকিং নিউজ
ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি, থানায় মামলা
জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার সাগরিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
সাগরিকার বাবা মো. লিটন মিয়া জানান, তাদের সরকারি অর্থায়নে নির্মিত পাকা ঘরের তালা ভেঙে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। জমি কেনার জন্য ওই টাকা রাখা হয়েছিল।
ঘটনার দিন ঢাকায় ছিলেন সাগরিকা। সাধারণত ক্যাম্পের কারণে সারা বছরই ঢাকায় থাকেন তিনি। বাড়িতে না থাকলে তার বাবা-মা পাশের মাটির ঘরে থাকেন। ঘটনার রাতে তারাও সেখানে ঘুমিয়ে ছিলেন।
লিটন মিয়া বলেন, “গত বৃহস্পতিবার রাতে আমাদের ঘরে চুরি হয়েছে। ২ লাখ ২৫ হাজার টাকা ছিল, সব নিয়ে গেছে চোরেরা। সন্দেহভাজন একজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি।”
সম্প্রতি লাওস থেকে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ বাছাই খেলেই দেশে ফিরেছেন সাগরিকা। বাংলাদেশের হয়ে তিন ম্যাচে চার গোল করে দলকে চূড়ান্ত পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এমন সাফল্যের পর বাড়ি ফিরে খুশি হওয়ার বদলে চুরির ঘটনায় ভেঙে পড়েছেন জাতীয় দলের এ ফুটবলার।
লিটন মিয়া আরও জানান, “মেয়েকে ফোনে ঘটনাটা জানাই। সে কষ্টে ভেঙে পড়ে এবং তিন দিন আগে বাড়ি আসে। মেয়ের কষ্টার্জিত টাকা চুরি হয়ে গেছে, ওর মন খুব খারাপ।”
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেছেন লিটন মিয়া।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড